আইয়ুব চৌধুরী | ০১:০৬ পিএম, ২০২১-০১-১৯
জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রতিপাদ্যকে সামনে রেখে করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাঙ্গামাটি রাজস্থলীর বিভিন্ন খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্টানের প্রতিনিধিদের অংশ গ্রহনে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক এক সেমিনার অনুষ্টিত হয়েছে।
রাজস্থলী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ দিন ব্যাপী এ সেমিনারের অায়োজন করে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার সময় রাজস্থলী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত সেমিনারে জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
সকল প্রকার খাদ্য সামগ্রী ভেজাল মুক্ত ও নিরাপদ রাখার কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন সুস্থভাবে বেঁচে থাকতে নিরাপদ খাদ্য গ্রহনে বিকল্প নেই। সকল প্রকার খাদ্য বা যে কোন খাদ্য সামগ্রী কে ডেকে রাখতে হবে। তিনি খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যবসায়ীদের ভেজাল মুক্ত খাদ্য সামগ্রী পরিবেশনের অনুরোধ জানান।
সেমিনারে সভাপতি ইউ এন ও শেখ ছাদেক বলেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন ও স্বাস্থ্য সু রক্ষায় বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন সু রক্ষা বিষয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। খাদ্য ভেজাল মুক্ত রাখতে কঠোর
অাইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবুল কালাম অাজাদ,থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান, ডাঃ রুইহলাঅং মারমা, উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোটেল মালিক ফল ব্যবসায়ী কৃষক শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited